×
Logo

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান, ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান, ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইনে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দফতর। এসময়, মোট ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) শৈলকুপার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস করছে। মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এএন

Logo