গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস। বিকাল সোয়া ৪টা পর্যন্ত অর্ধশতাধিকের বেশি ব্যক্তিকে উদ্ধারের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।
/এমএন