চুয়াডাঙ্গায় হাতকড়াসহ পলাতক সেই আ. লীগ নেতা গ্রেফতার
স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ. লীগ নেতা আবু সিদ্দীককে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের একটি মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। থানায় নেওয়ার পথে তাঁর পরিবারের সদস্যসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালালে আবু সিদ্দীক হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। আটজনকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়া আসামি আবু সিদ্দীককেও গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
/এসআর