নাটোরে বড়শিতে ধরা পড়ল প্রায় ১৪ কেজির চিতল মাছ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম
নাটোরের নলডাঙ্গায় বড়শিতে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল চিতল মাছ ধরা পড়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায়, সোনাপাতিল এলাকায় এক তরুণ বারনই নদীতে বড়শি দিয়ে মাছটি ধরে।
স্থানীয়রা জানায়, মাছটি সোনাপাতিল বাজারে নিয়ে ওজন করলে দেখা যায়, এর ওজন ১৩ কেজি ৭০০ গ্রাম এবং পরে মাছটিকে ১১ হাজার ৪৭৫ টাকায় বিক্রি করা হয়।
বিশাল আকৃতির মাছ ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে, তা দেখতে বাজারে মানুষের ভিড় জমে যায়।
পরে ওই তরুণ মাছটি পশ্চিম সোনাপাতিল গ্রামের জামিল হোসেন, আনোয়ার হোসেন, শামীম হোসেন, শফি উদ্দিন, আবদুল মতিন ও ফজলুর রহমানের কাছে প্রতি কেজি ৮৫০ টাকা দরে বিক্রি করেন। এতে মাছের মোট দাম হয় ১১ হাজার ৪৭৫ টাকা।
/এনজেএস/এএন