ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির রুপসা গাড়ি শহরের দিক থেকে আসা আব্দুস সামাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় আরও একজন আহত হন। তবে, আহত ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, রেজওনা নাহিদ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, দুর্ঘটনার সময় আরও একজন আহত হওয়ার কথা জানতে পেরে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি এখন আশঙ্কামুক্ত।
/এনজেসে/এএন