কুমিল্লায় কিশোর অপরাধ দমনে বিশেষ অভিযান, আটক ৩৭৯ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
কুমিল্লায় কিশোর অপরাধ দমনে আজও বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলার ১৮টি থানার এলাকায় পুলিশের সব ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এ নিয়ে জেলায় চার দফায় অভিযানে মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪১৯ জনকে বিভিন্ন অপরাধে কারাগারে পাঠানো হয়েছে। আর ১ হাজার ২৫৩ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, কিশোর অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।
/এএন