নাটোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
প্রতীকী ছবি
নাটোরের গুরুদাসপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে বিধবা ভাতার ভাতার রেজিস্ট্রেশন করে দেয়ার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই নারী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুরুদাসপুর থানায় মামলাটি করা হয়।
অভিযোগে ওই নারী উল্লেখ করেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতে বসবাস করছেন তিনি। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনকে মোবাইল ফোনে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার রেজিস্ট্রেশন করে দেয়ার অনুরোধ জানান ওই নারী। এ সময় ইউপি চেয়ারম্যান দোলন ওই নারীকে পাশই অবস্থিত আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আব্দুল কুদ্দুসের বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে বাসায় কাউকে দেখতে না পেয়ে ওই নারী বের হয়ে আসার সময় দোলন সেখানে প্রবেশ করেন এবং জোরপূর্বক একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকেই ইউপি চেয়ারম্যান দোলন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
/এএম