×
Logo

সারাদেশ

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১৫

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১৫

কুমিল্লার মেঘনা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নলচর গ্রামে এই সংঘর্ষ ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলচর গ্রামে স্থানীয়ভাবে প্রভাব ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই রবিউল্লাহ রবি গ্রুপ এবং বারেক প্রধান গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। পূর্বেও তাদের মধ্যে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তুমুল এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন রক্তাক্ত ও আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মেঘনা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘাতের আশঙ্কায় নলচর গ্রাম ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএ

Logo