গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন সদস্য
গাজীপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে এসে নতুন সদস্য। বর্তমানে পার্কে নতুন শাবকসহ জলহস্তীর সংখ্যা ৫টিতে দাঁড়িয়েছে। শাবকটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে যমুনা নিউজকে নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান।
তিনি জানান, কত তারিখে জলহস্তীর জন্ম হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। সপ্তাহ দেড়েক আগে হঠাৎ দেখি মা জলহস্তীর সঙ্গে পানি থেকে ডাঙায় উঠে আসছে শাবকটি। এখনো শাবকটির লিঙ্গ শনাক্ত করা যায়নি।
এটি শনাক্ত করতে আরও কিছুদিন সময় লাগতে পারে। মা জলহস্তীর সঙ্গে কচুরিপানার ভেতরে দিয়ে উঁকিঝুঁকি দিচ্ছে। মাকে বাড়তি খাবার দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
/এআই