×
Logo

সারাদেশ

শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নওগাঁয় দুইদিন ধরে বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম

শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নওগাঁয় দুইদিন ধরে বাস চলাচল বন্ধ

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বের জেরে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্তঃজেলা, দূরপাল্লা এবং অভ্যন্তরীন সব রুটেই যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। 

শ্রমিকরা জানান, সম্প্রতি জেলার পত্নীতলায় তুচ্ছ ঘটনায় সিএনজি শ্রমিকরা এক বাস চালকসহ মোটর শ্রমিকের দুই সদস্যকে মারধোর করে। এ ঘটনার কোন প্রতিকার না পেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। 

এদিকে, সংকট সমাধানে রোববার স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে দু'পক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসে কোন সমাধান আসেনি। তবে, আজ আবারও সমঝোতায় বসার কথা রয়েছে।

/এএন

Logo