×
Logo

সারাদেশ

কুমিল্লায় তৃতীয় দফায় কিশোর অপরাধ বিরোধী অভিযানে আটক ৪১৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

কুমিল্লায় তৃতীয় দফায় কিশোর অপরাধ বিরোধী অভিযানে আটক ৪১৫

কুমিল্লায় তৃতীয় দফায় কিশোর অপরাধ বিরোধী অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এতে, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। 

পুলিশ আরও জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে, পূর্বের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ নিয়ে জেলায় তিনদিনে ১৩শ' মানুষকে আটক করা হয়। এর মধ্যে ২৮১ জনকে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতায় জেলে পাঠানো হয়। ৫৯১ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

/এএন

Logo