×
Logo

সারাদেশ

প্রিজন ভ্যান থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি 'পিচ্চি রাজা'

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ এএম

প্রিজন ভ্যান থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি 'পিচ্চি রাজা'

প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালতে হাজিরা শেষে সন্ধ্যায় অন্যান্য হাজতির সঙ্গে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে পিচ্চি রাজা ওরফে বাদশা বাথরুমে যাওয়ার কথা জানান। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে যান।

পুলিশ বলছে, পলাতক পিচ্চি রাজা মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল।

/এএম

Logo