পটুয়াখালীতে অন্তঃসত্ত্বার পেটে লাথি, নবজাতকের মৃত্যুর অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে কয়েকজন বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় এতে ওই নারীর গর্ভপাত হয়ে নবজাতকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মুন্সী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, হাবির তার অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগমকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে স্থানীয় বখাটে সোহাগ, মামুন ও শাওন তাদের অটোরিকশা গতিরোধ করে। এসময় তানিয়ার স্বামী ও শ্বশুরকে মারধর করতে থাকা তারা। এক পর্যায়ে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি দেয় ও তাকে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তানিয়ার গর্ভপাত হয়। কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়। পূর্ব শত্রুতার জেরে এ হামলা বলে দাবি স্বজনদের।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
/এএন