নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় ৫ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম
নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় ৫ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ কথা জানান।
পুলিশ সুপার বলেন, বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান করে এ ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। তাদের মধ্যে ৩ জন সরাসরি ডাকাতিতে অংশগ্রহণ করে ও ২ জন দোকানের বাইরে অবস্থান করে।
এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি রূপা ও স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়। এছাড়া, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বন্দরের ঢাকেশ্বরী বাজারে একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে।
/এএন