×
Logo

সারাদেশ

ঝিনাইদহে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

ঝিনাইদহে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

রকি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রকি মারা যান। পরে বিষয়খালী গ্রামের উত্তর পাড়ায় একটি ঘাসের জমিতে রকির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এসআর 

Logo