×
Logo

সারাদেশ

নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলের কালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যাকে লাঞ্ছিত করেন, হাসিব মোল্যা। পরে শনিবার রাতে, স্থানীয় একটি দোকানে হাসিবকে দেখে কাছেদের চাচাতো ভাই মানসুর ও নূর বিষয়টি জানতে চান। এসময়, তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে, মানসুর ও নূরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসিব। 

এতে ঘটনাস্থলেই মানসুরের মৃত্যু হয়। নূরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পুলিশ আরও জানায়, অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

/এএন

Logo