×
Logo

সারাদেশ

কুষ্টিয়ায় শয়নকক্ষের মেঝে খুঁড়ে মিললো থানা লুটের অস্ত্র

কুষ্টিয়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ এএম

কুষ্টিয়ায় শয়নকক্ষের মেঝে খুঁড়ে মিললো থানা লুটের অস্ত্র

কুষ্টিয়ার কুমারখালীতে শয়নকক্ষের মেঝের মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে মোবারক আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড়িটির একটি শয়নকক্ষের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি কাভার পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি কুষ্টিয়া ক্যাম্প জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনএ 


Logo