খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
ফাইল ছবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জহিরুল হককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এ কর্মবিরতি শুরু করেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, ডা. জহিরুল হক আওয়ামী লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট এবং জুলাই আন্দোলনের বিরোধিতা করেন। গণঅভ্যুত্থানের পর বলা হয়েছিল জুলাই বিরোধী এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে বসানো হবে না। তাদের সেই দাবি না মেনে জহিরুল হককে মেডিসিন বিভাগের প্রধান করায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবা হুঁশিয়ারি দেন তারা। এদিকে, কর্মবিরতির ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
/এএন