×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ কিশোর নিহত

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ কিশোর নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুদ্র (১৩) ও ঝলক (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুদ্র জামুর্কি এলাকার ডালিমের ছেলে। আর ঝলক গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে। ঝলক বেড়াতে রুদ্রদের বাড়িতে এসেছিল। সে রুদ্রর কাকার শ্যালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিল। সেসময় মহাসড়কে চলাচলরত অজ্ঞাত গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। এসময় দুজনেই ছিটকে সড়কের আইল্যান্ডের অপর পাশে গিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও গাড়িটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএইচআর

Logo