×
Logo

সারাদেশ

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা, সঠিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জাতি ও দেশ গঠনের কাজে সহযোগিতা করবেন বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

উদ্বোধনী বক্তব্যে সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। 

এসময় বক্তারা, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান তারা। 

এ সময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।

/এএন

Logo