×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী জঙ্গল থেকে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী জঙ্গল থেকে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৫ হাজার ৫ পিস অবৈধ ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।ো

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব ডিসপ্লে উদ্ধারের পর আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ২৫ ব্যাটালিয়ন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান।

অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখা ৫ হাজার ৫ পিস ভারতীয় অবৈধ স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

বিজিবির হিসাবে, উদ্ধার করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সার পাচার রোধেও বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান এই কর্মকর্তা। 

/এসআর 

Logo