মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ এএম
মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় দুই কোটির অধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
সোহাগ ঐ শাখায় সিনিয়র সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, শরিফুজ্জামান সোহাগের কাছে টাকা জমা দেয়ার পর তা ব্যাংকের হিসাব খাতায় জমা হয়নি। তিনি নির্দিষ্ট একাউন্টে টাকা জমা না করে আত্মসাৎ করেছেন।
এদিকে, অভিযোগ উঠার পর থেকে শরিফুজ্জামান ব্যাংকে অনুপস্থিত। বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও।
সংশ্লিষ্টরা জানান, উপযুক্ত প্রমাণ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
/এসআর