×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবি: এক নারীর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৪

নারায়ণগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবি: এক নারীর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ অন্য একটি পরিবারের চার সদস্য।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে, কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ একই পরিবারের চার সদস্য হলেন হেলাল উদ্দিন, সজীব, সামিয়া ও সামিন।

স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু, ছাগলসহ ১৩ জন যাত্রী নিয়ে ট্রলারে রওনা দেন তারা। সোনাময়ী এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে জীবিত এবং রাশিদাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এছাড়াও নিখোঁজ চারজনকে উদ্ধারে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

/এসআইএন

Logo