মাদক পাচার রোধে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
হিলি (দিনাজপুর) করেসপনডেন্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
মাদক পাচার এবং এর ব্যবহার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভারত সীমান্তবর্তী দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নে স্থানীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।
মাদক প্রতিরোধে প্রতিটি গ্রামে মাদক প্রতিরোধ কমিটি গঠনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য দলীয় নেতা-কর্মী সহ স্থানীয়দের প্রতি আহবান জানান মন্ত্রী। এছাড়াও ছেলে-মেয়েদের মোবাইল ব্যবহারে বাবা-মা সহ অবিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।
/এসআর