বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চালক ও যাত্রী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালক ও যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়-মাইল বাসস্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাইক্রোবাস চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম।
হাইওয়ে পুলিশ জানায়, বিদেশ ফেরত যাত্রী নিয়ে মাইক্রোবাসে জয়পুরহাট যাচ্ছিলেন কয়েকজন। নয়-মাইল পৌঁছালে মহাসড়কের বিপরীতমুখী লেনে ওঠে মাইক্রোবাসটি। এসময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক ও এক যাত্রী। বাকি ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এএন