গাজীপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধীরাশ্রম এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
/এএম