×
Logo

সারাদেশ

চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশকে আগে থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়  বলে জানিয়েছে দুদক। 

অভিযোগ অনুযায়ী, এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিলে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার সেটি আটকে রাখেন। পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য আবদুস সোবহান ও ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন করেন তিনি।

এর প্রেক্ষিতে দুদকের ট্র্যাপ টিম মঙ্গলবার বিকেলে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘুষের দুই লাখ টাকা গ্রহণকালে তিনজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।

/এনএ


Logo