×
Logo

সারাদেশ

ভিসি পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

ভিসি পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে মিছিল করে উপাচার্য পদে বহাল রাখার দাবি জানান তারা। মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে উপাচার্য দফতরে তালা দেন বিক্ষুব্ধরা।’

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে, গত ২৭ জুলাই উপাচার্য নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম। নিয়োগের দুই মাস পূর্ণ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের এ আন্দোলন।

/এসআইএন

Logo