×
Logo

সারাদেশ

পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ এএম

পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে রদবদল আনা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল মোঃ আলীমুল আমীনকে পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারকে (বিএ-৩৭৭৭) বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোঃ আলীমুল আমীনকে (বিএ-৫০২৭) প্রেষণে বহিরাগমন ও পাসপোর্ট  অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগের নিমিত্ত তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

/এএ 


Logo