×
Logo

সারাদেশ

পাবনায় শিশু-শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্ত মোস্তফার বাড়িতে ফের জনতার ভাঙচুর

পাবনা করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

পাবনায় শিশু-শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্ত মোস্তফার বাড়িতে ফের জনতার ভাঙচুর

পাবনায় চাঞ্চল্যকর শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা কামালের (৫৫) বাড়িতে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন উত্তেজিত গ্রামবাসী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে গ্রামবাসীরা বিভিন্ন দেশীয় যন্ত্রপাতি দিয়ে মোস্তফা প্রামাণিকের দ্বিতল বাড়িতে ভাংচুর শুরু করে। এর আগে, গতকালও তার বাড়িতে হামলা চালানো হয়।

গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের সাত দিন পর বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার খন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত শিশুর প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হত্যার আগে গ্রেফতারকৃতরা মোস্তফার মুদি দোকানের পেছনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে কলিকে ধর্ষণ করে। পরে তাকে হত্যা করা হয়।এ ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার।

/এমএইচআর

Logo