চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ২ হাজার ৬শ' ৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।
আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬শ' ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্য তিনি পাচারের চেষ্টা করছিল।
/এআই