×
Logo

সারাদেশ

নিখোঁজের ৯ দিন পর চুয়াডাঙ্গায় নদী থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

নিখোঁজের ৯ দিন পর চুয়াডাঙ্গায় নদী থেকে মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৯ দিন পর নদী থেকে মাইজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

মৃত মাইজ উদ্দিন লালবাগ থানার রসুলবাগ এলাকার শামসু উদ্দিনের ছেলে। 

পুলিশ জানিয়েছে, ঢাকার রসুলবাগ এলাকার একটি জুতা তৈরির কারখানায় মাইজ উদ্দিন ৮ থেকে ৯ বছর ধরে কাজ করছিলেন। এরপর গেল ৯ দিন ধরে তিন নিখোঁজ ছিলেন। পরে শনিবার সকালের দিকে তাঁর মরদেহ মাথাভাঙ্গা নদীতে ভেসে আসে। তবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর 

Logo