×
Logo

সারাদেশ

ভাঙ্গায় এলোপাতাড়ি গুলি, অস্ত্রসহ দুজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

ভাঙ্গায় এলোপাতাড়ি গুলি, অস্ত্রসহ দুজন গ্রেফতার

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অস্ত্র উঁচিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে তর্ক হয় হামিদুল গাজীর। একপর্যায়ে তিনি সাথে থাকা রিভলবার দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন। পরে প্রাইভেটকারে কথিত বান্ধবীকে নিয়ে দ্রুত চলে যান।

এ ঘটনায় ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদি হয়ে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে রাজধানী বনানীর একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় হামিদুল ও তার কথিত বান্ধবীকে। জব্দ করা হয় একটি রিভলবার ও প্রাইভেটকার।

/এএম

Logo