ভারতে পাচারের সময় কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
ভারতে পাচারের সময় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ২ জনকে আটক করা হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন'র ১ নম্বর জিপি গেটের কাছে অভিযান চালানো হয়। এসময়, একটি সিএনজি তল্লাশি করে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া এই টাকা জব্দ করা হয়।
এসময় নিঠু মারমা ও সুপ্রিয় চাকমা নামে দুইজনকে আটক করা হয়। এছাড়া, তাদের কাছ থেকে একটি স্মার্ট ও বাটন ফোন, দুটি সিম কার্ড এবং নগদ প্রায় ৩ হাজার টাকা সহ বহনকারী সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
/এএন