কুষ্টিয়া-চাঁপাইনবাবগঞ্জে পানি কমছে, বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে বন্যার পানি। বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বন্যায় প্লাবিত দুটি ইউনিয়নের পানি কমতে শুরু করেছে। নদী তীরবর্তী এলাকার কিছু কিছু অংশে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও এখনও কিছু কিছু বাড়ি-ঘরে পানি রয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাঘাট। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
এদিকে, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে চাঁপাইনবাবগঞ্জেও। পানি নামছে নিম্নাঞ্চল থেকে। তবে সদর উপজেলার আলাতুলি, নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দূর্লভপুরে অনেক পরিবার এখনও পানিবন্দি রয়েছে।
এ অঞ্চলে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার নিচ চিয়ে প্রবাহিত হচ্ছে। গত এক সপ্তাহে ৪১ সেন্টিমিটার পানি অপসারিত হয়েছে বলে জানা গেছে।
/এএম