×
Logo

সারাদেশ

রংপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ যুবকের কারাদণ্ড

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

রংপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ যুবকের কারাদণ্ড

রংপুরের কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হরিশ্বর এলাকার শফিকুল ইসলামের ছেলে অন্তর বাবু (২১) এবং একই এলাকার মকবুল হোসেনের ছেলে মো. আশিক মিয়া (২০)।

আদালত সূত্রে জানা গেছে, দুপুরে হরিশ্বর এলাকায় অভিযান চালিয়ে অন্তর বাবু ও আশিক মিয়াকে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে অন্তর বাবুর বিরুদ্ধে ৬২/২০২৬ নম্বর এবং আশিক মিয়ার বিরুদ্ধে ৬৩/২০২৬ নম্বর মামলায় প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বিচারক।

/এএ

Logo