সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় গফুর সরদারের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু লাবিব হোসেন (৯) সাদ্দাম হোসেনের ছেলে এবং লিমা আক্তার (১০) হাবিবুর রহমানের মেয়ে। দুজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরঘাটে দুই জোড়া জুতা ও শাপলা পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, বেলা ১১টার দিকে বাটকেখালি এলাকার গফুর সরদারের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, এমন খবর শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
/এএম