×
Logo

সারাদেশ

জয়পুরহাটে সরকারি গাছ কাটায় ৩ জনের কারাদণ্ড

জয়পুরহাট করেসপনডেন্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

জয়পুরহাটে সরকারি গাছ কাটায় ৩ জনের কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ৩ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশপিয়া তাসরিন এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন– ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অপরাধে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

/এএম  

Logo