×
Logo

সারাদেশ

আইনমন্ত্রী

বিগত সময়ে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছিল, এখন নিরপেক্ষ কাজ করছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

বিগত সময়ে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছিল, এখন নিরপেক্ষ কাজ করছে

বিগত সময়ে পুলিশ বাহিনীকে দলদাসে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, চব্বিশের আগস্টের পর, বাহিনীটি এখন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিশোধ পরায়ন নয়। এছাড়া, বিরুদ্ধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি জানান, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বাদী হতো পুলিশ। ৫ আগস্টের পর থেকে পুলিশ বাদী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা আর করছেনা। এছাড়া, আগের মত মিথ্যা গায়েবী মামলার সুযোগ নেই বলেও জানান আইনমন্ত্রী।

/এএন

Logo