সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বর্তমান সরকার জনবান্ধব, তা দেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
বর্তমান সরকার জনবান্ধব সরকার, তা দেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুতে দেশকে পরনির্ভরশীল করা হয়েছে। যা দ্রুত সামাধানের চেষ্টা করছে বিএনপি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে ৩১ দফা নিয়ে বিএনপি জনগনের কাছে গিয়েছিল। সেই দফাগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হচ্ছে।
/এএন