খুলনায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
খুলনায় পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। এ ঘটনায় আটকও হয়নি কেউ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান এলাকায় জলিল নামের ওই ব্যক্তিকে গুলি করে মোটরসাইকেলে আসা তিন যুবক। গুলিবিদ্ধ জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশের দাবি, জলিল মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। পুলিশ জানায়, তিন দুর্বৃত্তের মধ্যে একজন রাসেল যে ১৫ থেকে ২০ দিন আগে অস্ত্রসহ ধরা পড়েছিলো।
পুলিশের ধারণা, জামিনে বের হয়ে রাসেল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
/এএন