কুষ্টিয়ার দৌলতপুরে উজানের ঢলে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। উপজেলার রামকৃষ্ণপুর এবং চিলমারী ইউনিয়নের ৩৫টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ এখনও পানিবন্দী রয়েছেন।
এদিকে, উজানের ঢলে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া, রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন। একইসঙ্গে, বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন নিম্নাঞ্চলের মানুষ।
কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ১৩ দশমিক ০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। শনিবার (১২ সেপ্টেম্বর) এই পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০৫ সেন্টিমিটার।
/এএন