×
Logo

সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঠাকুরগাঁও করেসপনডেন্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে আশাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে এ ঘটনা ঘটে।

নিহত আশাদুল হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এঘটনায় পীরগঞ্জের ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) ও মনসা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫) নামে আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ।

দিনাজপুর ৪২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফ'র গুলিতে একজন বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছি, তবে এখন পর্যন্ত বিস্তারিত জানা সম্ভব হয়নি।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, ভারতীয় মিডিয়ার মারফতে একজনের মৃত্যুর খবর শোনা গিয়েছে।

 নিহতের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।

/এমএইচআর

Logo