×
Logo

সারাদেশ

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে: আইনমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে যশোর পিটিআই মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আয়োজনে চাকরি মেলার সেমিনারে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বৃদ্ধ মা-বাবাকে সুরক্ষা দেওয়ার জন্য আইনে সংশোধনী আনা হয়েছে। সরকার যা করছে মানুষের কল্যাণের জন্য করছে।

এসময় তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্রঋণ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। 

/এএন

Logo