×
Logo

সারাদেশ

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

জয়পুরহাট করেসপনডেন্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া ফিপ্রি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোনাপাড়া এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

/এনএ 

Logo