×
Logo

সারাদেশ

হিলিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ করেসপনডেন্ট, হিলি (দিনাজপুর)

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

হিলিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

দিনাজপুরের হিলিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের মতো হিলিতেও আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ভার্চুয়ালি জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কর্মসূচির সূচনা করা হয়। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য। এ সময় মশার লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

কর্মকর্তারা জানান, শুধু সরকারি উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

/এনএ 

Logo