×
Logo

সারাদেশ

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় জলিল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে খুলনা মহানগরের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জলিল ওই এলাকার দিলু মুন্সির ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা বলেন, জলিল য‌শোর-খুলনা মহাসড়‌কের কু‌লিবাগান আওয়ামী লীগ অ‌ফি‌সের সাম‌নে দি‌য়ে হে‌টে যা‌চ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বুকের ডান পাশের উপরে ও বাম পাশে দুটি গুলি বিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প‌থে তিনি মারা যান।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় দৌলতপুর থানার সি‌ভিল টিম পাশেই অবস্হান কর‌ছিল। তারা দুর্বৃত্তদের ধাওয়া করলে দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। রাসেল নামের একজন আর মোটরসাইকেলে উঠতে পারেনি। তাকে ধাওয়া দেওয়া হলে তিনি পাশের বস্তির মধ্যে পালিয়ে যান। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

১৫-২০ দিন আগে রাসেল অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়েছিল। জামিনে বেরিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

/এসআর 

Logo