×
Logo

সারাদেশ

চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনোয় অভিযান, আটক ৭০ বিদেশি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনোয় অভিযান, আটক ৭০ বিদেশি

ফাইল ছবি

চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর খুলশী থানার পশ্চিম জালালাবাদ এলাকার একটি আটতলা ভবনে অভিযান শুরু করে পুলিশ।

অভিযানে ভবনটির বিভিন্ন ফ্লোরে অবস্থানরত বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, সেখানে লাওস, চীন, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকদের পাওয়া গেছে। অভিযানকালে অর্ধশতাধিক ল্যাপটপ, বিভিন্ন দেশের মুদ্রা এবং ক্যাসিনো পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় এক মাস ধরে ভবনটিতে বিদেশিদের নিয়মিত যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল। তবে অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে আটক ব্যক্তিদের পরিচয়, তাদের বাংলাদেশে অবস্থানের বৈধতা এবং উদ্ধার হওয়া সরঞ্জামের বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ।

/এসআইএন


Logo