ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় সাবেক পিআইও’র কারাদণ্ড
ঝালকাঠি করেসপনডেন্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
ঝালকাঠির নলছিটিতে চেক জালিয়াতি মামলায় সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে পাঁচ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিস্তারিত ও রায়ের অন্যান্য বিষয় নিয়ে বাদীপক্ষের আইনজীবী জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
/এসআর