ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য নিহত
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ এএম
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়নে মোলাম উদ্দীন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোলাম উদ্দিন হরিনাকুন্ডু উপজেলার ১ নং ভায়না ইউনিয়নের কালিশংকর পুর গ্রামের মৃত্যু আবুল মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে কিছু সন্ত্রাসী মোলাম উদ্দীনের উপর উপর্যুপরি হামলা চালায়। এ সময় তিনি আহত হন। পরে মোলামকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক বলেন, হাসপাতালে আনার পথেই আহত ইউপি সদস্য মারা গেছেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়েছে। আহত মোলাম উদ্দিন (৫০) কে কুষ্টিয়া মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ পাওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
/এসআর